রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

যাত্রীর চাপ কমলাপুরে, ট্রেন ছাড়ছে সময়মতো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ছবি- সংগৃহীত

ঈদ যাত্রার ষষ্ঠ দিনে সোমবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকে ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকে। অনলাইনে টিকিট কাটায় স্টেশনে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রবেশ করতে পেরে খুশি সবাই। পরিবার-পরিজন নিয়ে নিরাপদ বাহনে বাড়ি যাচ্ছেন। 

কমলাপুর স্টেশন থেকে সারাদেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণ পরপর যথাসময়ে ছাড়ছে ট্রেন। স্বস্তির বাহনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাসময়ে ট্রেন ছাড়ার এই ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

প্লাটফর্মে যাত্রীদের অপেক্ষার প্রহর থাকলেও, স্টেশনের কাউন্টারে নেই দীর্ঘ লাইন। আগামী দু'দিন ভিড় আরও বাড়লেও ট্রেন ছেড়ে যাবে যথাসময়ে। 

অনিয়ম, বিশৃঙ্খলা এড়াতে রেলস্টেশনে তিনস্তরের টিকেট চেকিং ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশ- র‍্যাবসহ রয়েছে অন্যান্য বাহিনীও। 

আই.কে.জে/

ট্রেন ছাড়ছে সময়মতো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250