বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করা হবে : পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। যাতে কোনো রোগীকে অন্যকোনো হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়।

শনিবার (৩রা আগস্ট) মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালকে যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের প্রথম হাসপাতাল। গুরুত্বপূর্ণ এ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। সব অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী বলেন, ভর্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালকে পর্যায়ক্রমে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এই হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে প্রস্তাব এক মাসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: আটক সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সভায় উপস্থিত চিকিৎসকগণ থোরাসিক সার্জারি, নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে ওই সব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়নের পরামর্শও দেন।

এসি/কেবি

মুগদা মেডিকেল কলেজ পরিবেশমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250