শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

বর সেজেই সরকারি চাকরির পরীক্ষা দিলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

একসঙ্গে ‘রথ দেখা ও কলা বেচা’র গল্প অনেক শুনেছি। কিন্তু তাই বলে, বিয়েতে যাওয়ার পথে চাকরির পরীক্ষা? এই ঘটনা সত্যিই বিরল। এই অসম্ভবকে সম্ভব করলেন ভারতের এক যুবক। বরযাত্রী সেজে বিয়েতে যাওয়ার পথে পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষাটাও দিয়ে গেলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বিয়ে ও পরীক্ষার দিন একই হওয়ায় পরীক্ষাকেন্দ্রে বরযাত্রী নিয়েই হাজির হন হবু বর। বরের বেশে, মাথায় পাগড়ি পরে দিলেন পরীক্ষাও। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মাহোবা এলাকার। ওই যুবকের পরীক্ষার্থীর নাম প্রশান্ত যাদব।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিয়ের লগ্ন ছিল প্রশান্তের। সেদিন সকালেই কনস্টেবল পদের পরীক্ষা ছিল তার। তাই সকাল সকাল বাড়ি থেকে বরযাত্রী নিয়েই বেরিয়ে পড়েছিলেন তিনি। উত্তর প্রদেশের মুধারি এলাকায় থাকেন তিনি। বিয়ে করতে তাকে যেতে হতো বান্দা নামক এলাকায়।

পুলিশ জানায়, প্রশান্তের পরীক্ষাকেন্দ্র ছিল মাহোবা এলাকার একটি স্কুলে। মুধারি থেকে বান্দা যাওয়ার পথেই পড়ে সেটি। তাই সকাল সকাল বরের সাজে বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। মাহোবার স্কুলে গিয়ে বরযাত্রীরা সকলে থেমে যান। স্থানীয়েরা-সহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও পরীক্ষাকেন্দ্রের সামনে বরযাত্রী দাঁড়িয়ে যেতে দেখে অবাক হয়ে যান।

আরও পড়ুন: এবার রাশিয়াকে কলা দিলো ভারত

বরযাত্রীদের বসিয়ে রেখে পরীক্ষা কেন্দ্রের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নিজের প্রবেশপত্র দেখান হবু বর। যুবকের কাণ্ড দেখে হতবাক হয়ে যান পুলিশ কর্মীরাও। তবে বিষয়টি পুলিশকে বুঝিয়ে বলতেই ও কেন্দ্র পরিচালনায় নিয়োজিতদের জানাতেই পরীক্ষায় বসার অনুমতি পেয়ে যান প্রশান্ত। পরীক্ষা দিয়েই ফের বরযাত্রী সহ রওনা হয়ে যান হবু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে।

প্রশান্ত যতক্ষণ পরীক্ষা দিচ্ছিলেন, তত ক্ষণ পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন বরযাত্রীরা। প্রশান্তের পরীক্ষা শেষ হলে বরযাত্রীর সঙ্গে তিনি বিয়ের জন্য রওনা হন।

সূত্র: হিন্দুস্তান টাইম

এসকে/ 

ভারত চাকরির পরীক্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250