শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

এবার রাশিয়াকে কলা দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

এবার রাশিয়ায় কলা রপ্তানি করছে ভারত। এরইমধ্যে ভারত থেকে জাহাজে করে কলার একটি চালান রাশিয়ায় পৌঁছেছেও।

ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

ভারত বিশ্বের প্রথম সারির কলা উৎপাদনকারী দেশ। চলতি মাসের শুরুতে প্রথম দফায় কলা রপ্তানির পর গত ১৭ই ফেব্রুয়ারি দ্বিতীয় দফার কলা রাশিয়ায় পাঠানো হয়েছে। পরবর্তীতে কলার পাশাপাশি আম, আনারস, পেঁপে, পেয়ারার মতো ফল রাশিয়ায় রপ্তানি করা হতে পারে।  

ইকুয়েডর থেকে বিপুল পরিমাণ কলা আমদানি করত রাশিয়া। কিন্তু অস্ত্র সংক্রান্ত বিষয়ে ইকুয়েডরের ওপর ক্ষুব্ধ রাশিয়া। কারণ, সম্প্রতি ইকুয়েডর রাশিয়ার তৈরি সামরিক হার্ডওয়ার আমেরিকার হাতে তুলে দেওয়া সংক্রান্ত চুক্তি করেছে। এর পরিবর্তে অত্যাধুনিক অস্ত্র আমেরিকা থেকে নেবে ইকুয়েডর।

আমেরিকার সঙ্গে ইকুয়েডরের ওই চুক্তির পরই দেশটির কাছ থেকে কলা না কেনার ঘোষণা দেয় রাশিয়া। এমন পরিস্থিতিতে ‘কলা-কূটনীতির’ মাধ্যমে মস্কোকে পাশে থাকার বার্তা দিল দিল্লি। 

ওআ/

ভারত কলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250