শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

ফিশ ললিপপ বানানোর সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই চিকেন ললিপপ খেতে পছন্দ করেন। তবে ফিশ ললিপপও কিন্তু কম যায় না! চাইলে ফিশ ললিপপও তৈরি করে খেতে পারেন। তাও আবার ঠিক রেস্টুরেন্টের মতোই। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাশতায় চায়ের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই ফিশ ললিপপ। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কম সময়েই তৈরি করে খেতে পারেন ফিশ ললিপপ। রইলো রেসিপি-

উপকরণ

১. কোয়েল পাখির ডিম ৮টি

২. রুই মাছ এক কাপ

৩. কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ

৪. লবণ স্বাদমতো

আরো পড়ুন : ঘরে বসেই স্বাদ নিন হানি চিকেনের

৫. গোলমরিচের গুঁড়া আধা কাপ

৬. লেবুর রস এক টেবিল চামচ

৭. ব্রেডক্রাম্ব এক টেবিল চামচ

৮. ডিম একটি ও

৯. তেল পরিমানমতো (ভাজার জন্য)।

পদ্ধতি

প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এবার বাটিতে রুই মাছ, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়া, লেবুপাতা কুচি, লেবুর রস, ব্রেডক্রাম্ব ও ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো মিশ্রণ অল্প করে কোয়েলের ডিমে মিশিয়ে বলের শেপ করুন। এবার ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভেজে পরিবেশন করুন মচমচে ফিশ ললিপপ।

এস/কেবি  

 

রেসিপি ফিশ ললিপপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250