শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

ঘরে বসেই স্বাদ নিন হানি চিকেনের

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই হয়তো বিভিন্ন রেস্টুরেন্টে বসে হানি চিকেনের স্বাদ নিয়েছেন। ঝাল-মিষ্টি স্বাদের হানি চিকেন বড়দের পাশাপাশি ছোটরাও বেশ পছন্দ করে। এটি যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই সুস্বাদুও বটে। এজন্য চাইলে ঘরেই তৈরি করতে পারবেন দারুণ স্বাদের হানি চিকেন। জেনে নিন এটি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. চিকেনের লেগ পিস ৬টি

২. লবণ ও গোলমরিচের গুঁড়া পরিমাণমতো

৩. রসুন বাটা ৬ কোয়া

৪. মধু আধা কাপের কম

৫. সাদা ভিনেগার সামান্য ও

৬. সয়া সস এক টেবিল চামচ

আরো পড়ুন : বৃষ্টিমুখর বিকেলের আড্ডায় খেতে পারেন আদা-মুড়ি

পদ্ধতি

প্রথমে চিকেনগুলোকে লবণ, গোলমরিচ ও রসুন বাটা মাখিয়ে মেরিনেট করতে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর একটি প্যান গরম করে, তাতে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিন। সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে হবে।

৫ মিনিট পরপর উল্টে দিতে হবে চিকেনের টুকরোগুলোকে। এরপর মাংস তুলে রেখে দিন। একই পাত্রে রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে আধা কাপ পানি, ভিনেগার, সয়া সস ও মধু দিয়ে ঘন না হওয়া পর্যন্ত ৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

চিকেন সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখুন। চিকেন সেদ্ধ হলে ও গ্রেভি ঘন হয়ে এলেই চুলার আঁচ বন্ধ করে দিন। ধনেপাতা বা পার্সলে পাতা ছড়িয়ে ফ্রাইড রাইস বা ঝরঝরে ভাত, রুটির সঙ্গেও খেতে খাসা হানি গার্লিক চিকেন।

সঙ্গে গোলমরিচের গুঁড়া দিতে ভুলবেন না কিন্তু। তবে ঝাল খেতে যারা পছন্দ করেন না, তারা গোলমরিচের গুঁড়া এড়িয়ে যেতে পারেন।

এস/কেবি




রেসিপি হানি চিকেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250