রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কে এম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি পদত্যাগ করেছেন।

শুক্রবার (৩রা মে) আগৈলঝাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। দলের ‘নীতি, আদর্শ এবং নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা’ কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সংবাদ সম্মেলন শেষে বাড়ি গিয়ে রেজাউল ফয়েজ রেজা ১ মণ ৩৬ কেজি দুধ দিয়ে গোসল করেছেন বলে জানা গেছে।

এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, অনেক মানুষ তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন। অনেকে তাঁর মাথায় দুধ ঢালছেন। 

এ বিষয়ে সাংবাদিকদের ফয়েজ রেজা জানান, ‘ আমি দীর্ঘদিন একটি দলের সঙ্গে ছিলাম। এটা একটি ব্যবসায়ীক দল। এটা কোন রাজনৈতিক দল না। যারা বিএনপি করে তারা ব্যবসার জন্য রাজনীতি করে। নিজের জন্য, ব্যক্তির জন্য রাজনীতি করে। তাই অরাজনৈতিক দল থেকে নিজেকে মুক্ত করেছি। পবিত্রতার জন্য দুধ দিয়ে গোসল করেছি।’

ওআ/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250