মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ফের বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৬ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বছর চারেক আগে মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তা নিয়ে কম চর্চা হয়নি। সেই রেশ শেষ হতে না হতেই ফের বিতর্কে জড়ালেন শাহরুখপুত্র। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই বন্ধুর সঙ্গে রয়েছেন আরিয়ান, যার মধ্যে একজন হলেন কর্ণাটকের এক মন্ত্রীর ছেলে।

জানা গেছে, গত ২৮শে নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন আরিয়ান। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় তার। তিনজনেই প্রভাবশালী পরিবারের।

অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেই জনসমক্ষে নিজের মধ্যমা দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করে বসেন আরিয়ান। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যালে। 

শাহরুখ-পুত্রকে ওই ভঙ্গিমায় দেখে বিরক্ত দর্শকের একাংশ। তাদের দাবি, অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ নেয়।

যদিও কর্ণাটকের পুলিশের তরফে এখনো কোনো উত্তর মেলেনি।

জে.এস/

আরিয়ান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250