মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

ভারত থেকে এসেছে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন চাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

চুক্তি সম্পাদনের আড়াই মাস পর ভারত থেকে সাড়ে ৯ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল বাংলাদেশে এসেছে। এমভি ইয়াং শেং ১৫১ নামের জাহাজটি চাল নিয়ে গতকাল বুধবার (২৬শে মার্চ) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।

আজ বৃহস্পতিবার (২৭শে মার্চ) সকালে জাহাজ থেকে চাল খালাস শুরু হয়েছে বলে খাদ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ১৫ই জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী, ৯টি ধাপে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আসবে বাংলাদেশে। এর মধ্যে পঞ্চম ধাপে সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল এসেছে। এ নিয়ে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন বাংলাদেশে এসে পৌঁছেছে।

ইতিমধ্যে চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এইচ.এস/

চাল আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250