মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এসি কিভাবে ব্যবহার করলে বিল কম আসবে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

তাপমাত্রা বাড়ছে, তার সাথে গরমও বাড়তে শুরু করেছে। তীব্র গরমে দু’দণ্ড স্বস্তি পেতে অনেকেই এসি কেনার কথা ভাবেন। কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলের ভয়ে আবার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। কারণ মাসের শেষে একগাদা খরচ হোক এটা কেউই চান না। তবে এক্ষেত্রে কিছু কৌশল আছে যেগুলো জানা থাকলে এসি ব্যবহার করলেও বাড়তি বিদ্যুৎ খরচের ভয় কমবে অনেকটাই। কী সেই কৌশল? চলুন জেনে নেওয়া যাক-

টাইমার দিয়ে রাখুন

এসি চালানোর পর অনেকেই টাইমার দিতে ভুলে যান বা দেন না। এতেও কিন্তু বিল বেশি আসে। কারণ এর ফলে সারারাত এসি চলে এবং স্বাভাবিকভাবেই বিদ্যুতের খরচ বেড়ে যায়। তাই ১ থেকে ২ ঘণ্টার টাইমার লাগালে এসি নিজে থেকেই পরে বন্ধ হয়ে যাবে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে অনেকটাই।

আরো পড়ুন : সুরভিত থাকুন দিনভর

নিয়মিত সার্ভিসিং করাতে হবে

অনেকে খরচের ভয়ে নিয়মিত এসি সার্ভিসিং করান না। এটি মোটেও ভালো অভ্যাস নয়। এতে বরং আপনার বিদ্যুৎ বিল আরও বেড়ে যেতে পারে। তাই এসি নিয়মিত সার্ভিসিং করিয়ে নেবেন। এতে এসি ভালো কাজ করবে এবং বিদ্যুৎ খরচও কম হবে। তাই এদিকে খেয়াল রাখুন।

খুব বেশি কম তাপমাত্রা নয়

অনেকে মনে করেন এসির তাপমাত্রা কমিয়ে রাখলে বিল কম আসবে। বিষয়টি আসলে উল্টো। আপনি যদি এসির তাপমাত্রা খুব বেশি কমিয়ে রাখেন তাহলে বিলও বেশি আসবে। তাই একটি সহনশীল তাপমাত্রা সেট করুন। খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। সেটি স্বাস্থ্যের জন্যও মানানসই নয়। এসি ২৬ ডিগ্রিতে রাখলেই যথেষ্ট। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। যে কারণে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।

সিলিং ফ্যান ব্যবহার

অনেকেই এসি চালালে আর সিলিং ফ্যান চালান না। কিন্তু এই দুটি একই সঙ্গে চালালে বিল বরং কম আসবে। কারণ আপনার বাড়ি এতে দ্রুতই ঠান্ডা হবে। তাই এসি চালানোর পাশাপাশি সিলিং ফ্যানও চালান। এতে বিদ্যুৎ বিল বাঁচবে অনেকটাই। তাই এখন থেকে এই অভ্যাস করুন। 

এস/ আই.কে.জে

এসি বিদুৎ বিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250