রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন

সুরভিত থাকুন দিনভর

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকে অফিস বা অনুষ্ঠানে বা কোথাও যাওয়ার আগে শখ করে সুগন্ধি লাগান। কেউ কেউ আবার শরীরের দুর্গন্ধ ঢাকতেও লাগান। কিন্তু সবাই চান বেশিক্ষণ সেই গন্ধ লেগে থাকুক তাদের গায়ে। বেশিরভাগ মানুষের অভিযোগ, লাগানোর কিছুক্ষণের মধ্যে সব সুগন্ধ গায়েব হয়ে যায়। কিন্তু অনেকেই জানেন না, কিছু ভুলের কারণে এমন পরিস্থিতিতে পড়তে হয়।  

সেগুলো কী কী চলুন দেখে নেওয়া যাক-

অনেকে লাগানোর আগে সুগন্ধির বোতলটি ভালোমতো ঝাঁকিয়ে নেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়। সুগন্ধির সঙ্গে হাওয়া মিশে তার আসল গন্ধ গণ্ডগোল হয়ে যায়।

বেশিরভাগ মানুষ জামাকাপড়ের ওপর বডি স্প্রে বা পারফিউম স্প্রে করেন। এতে কখনো গন্ধ দীর্ঘস্থায়ী হবে না। তাছাড়া এতে জামাকাপড়ের ওপরও পারফিউমের দাগ পড়ে যায়। তাই জামাকাপড়ের ওপর পারফিউম স্প্রে করা বন্ধ করুন।

আরো পড়ুন : কর্মব্যস্ত নারীর জন্য সহজ বিউটি টিপস!

গন্ধ দীর্ঘস্থায়ী করার জন্য একই স্থানে পাঁচ পারফিউম স্প্রে করার দরকার নেই। এমনকি গোটা শরীরজুড়ে বডি স্প্রে দিতে নেই। হাতের কবজির ভেতর দিক, ঘাড়ে, নাভির নিচ, হাঁটুর পেছনের স্থানগুলো উষ্ণ, তাই এখানে পারফিউম দিলে গন্ধ দীর্ঘক্ষণ থাকে।  

পারফিউম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে অনেকক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধি লাগিয়েছেন তার ওপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। প্রয়োজনে হেয়ার ব্রাশে পারফিউম স্প্রে করে নিন। সেই ব্রাশ দিয়ে চুল আঁচড়ে নিন।

কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের পারফিউম যাচাই করে নেবেন। ভালো ব্র্যান্ডের একটি পারফিউমের দাম দুই হাজার টাকা থেকে শুরু। অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ অনেকদিন পর্যন্ত পরিবর্তন হবে না।

ত্বকের ওপর সরাসরি পারফিউম স্প্রে করবেন না। পাঁচ থেকে সাত ইঞ্চি দূর থেকে স্প্রে করুন।

এস/ আই. কে. জে/ 

পারফিউম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250