মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

#

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ নামছে বাংলাদেশ। ছবি: এসিসি

‘তিনে তিন’ করে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে কারা শেষ চারে খেলবে, সেটি নির্ধারিত হবে আজ বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচে।

বাংলাদেশ ও আরব আমিরাত—দুই দলেরই পয়েন্ট সমান ২। তাই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠতে দুই দলের সমীকরণে কোনো ‘যদি’, ‘কিন্তু’ নেই। জিতবে যে দল, সেমিফাইনালে খেলবে তারা।

নিগার সুলতানা জ্যোতিরা শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচটা জিতলেই এই বাঁচা-মরার পরীক্ষায় পড়তে হতো না বাংলাদেশকে। কিন্তু লঙ্কানদের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ১১৪ রানের পুঁজি নিয়ে লড়াই জমিয়ে তুলেও ব্যর্থ জ্যোতিরা। ব্যাটিং, বোলিংটা আরও ভালো হতে পারত। ফিল্ডিংও কি বেশি ভালো হয়েছে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তো ম্যাচের শেষ দিকে গুরুত্বপূর্ণ একটা ক্যাচ মিসকে হারের জন্য দায়ী করলেন সোবহানা মোস্তারি। বললেন, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচটি আমাদের হাতেই ছিল। তো ১৮তম ওভারে আমরা ডিপ মিড উইকেটে একটি ক্যাচ মিস করি। ক্যাচটি নিতে পারলে হয়তো ম্যাচটি জিততে পারতাম।’

ক্যাচ মিসের পাশাপাশি স্কোরবোর্ডে ২০-২৫ রান কম তোলার আক্ষেপও মোস্তারির কণ্ঠে, ‘এটা (স্কোর) যথেষ্ট ভালো লক্ষ্য ছিল না। কারণ, আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি রান করা। দুর্ভাগ্যবশত মিডল ওভারে আমাদের রানরেট স্লো হয়ে যায়। আমি এবং স্বর্ণা স্ট্রাইক রোটেট করেছি, কিন্তু শেষ ৩-৪ ওভারে আমরা সেটার সঠিক সুযোগ নিতে পারিনি।’

এশিয়া কাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে ভালো কিছুর জন্য আরও উন্নতির তাগিদ মোস্তারির, ‘কিছু জায়গায় আমাদের নিশ্চিতভাবে উন্নতি করা উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ক্যাচ মিস করেছি এবং কিছু ফিল্ডিংও মিস হয়েছে। ব্যাটিংয়েও আমরা ১৪০ রান তুলতে পারিনি। তো হ্যাঁ, আমাদের এই ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে।’

টিকে থাকার লড়াইয়ে আরব আমিরাতকে হারাতেও ভালো খেলার তাগিদ দিয়ে মোস্তারি বললেন, ‘আরব আমিরাতও ভালো দল। এখন আমাদের সব মনোযোগ এই ম্যাচের দিকে এবং আমাদের ম্যাচটি জিততে হবে।’

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250