শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

মাছের মসলা তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদেরকে বলা হয়ে থাকে মাছে-ভাতে বাঙালি। আমাদের প্রতিদিনের রান্নায় মাছ থাকেই। সপ্তাহের অধিকাংশ দিনই কোনো না কোনো মাছ খাওয়া হয় নিশ্চয়ই? তবে প্রতিদিন একইভাবে রান্না করলে মাছের স্বাদ একঘেয়ে লাগতে পারে। এক্ষেত্রে রান্নায় বৈচিত্র আনতে পারে মসলার ব্যবহার। সাধারণ কিছু মসলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মাছের মসলা। এই মসলার ব্যবহারে আপনার সাধারণ রান্নাও হয়ে উঠবে অসাধারণ। চলুন জেনে নেওয়া যাক মাছের মসলা তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

জিরা- ১ চামচ

মৌরি- ১ চামচ

সরিষা- ১ চামচ

শুকনো মরিচ- ২টি

পাঁচফোড়ন- ১/২ চামচ

আরো পড়ুন : সন্ধ্যার নাশতায় মজাদার ডিম-আলুর কাটলেট

গোলমরিচ- ১/২ চামচ

রাঁধুনী- ১/২ চামচ

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ একসঙ্গে সামান্য ভেজে নিতে হবে। চাইলে ভাজা ছাড়াও গুঁড়া করতে পারবেন। তবে হালকা ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে। ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় গুঁড়া করে নিন। মাছের মসলা কষানোর সময় এই গুঁড়া থেকে এক চা চামচ ব্যবহার করলেই স্বাদ ও গন্ধ বেড়ে যাবে। আরও কম মসলা খেতে চাইলে আধা চা চামচও দিতে পারেন। এই সাধারণ মসলা ব্যবহারেই আপনার রান্না হয়ে উঠবে অসাধারণ।

এস/কেবি


রেসিপি মাছের মসলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250