বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সন্ধ্যার নাশতায় মজাদার ডিম-আলুর কাটলেট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সন্ধ্যার নাশতার জন্য ডিম দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে খান অনেকে। তার মধ্যে অন্যতম হলো  ডিম আলুর-কাটলেট। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাশতায় চায়ের সঙ্গে সস ও মেয়োনিজ মাখানো এই কাটলেট মুহূর্তেই জমিয়ে দেবে আড্ডা। তাহলে আর দেরি কেন, জেনে নিন মজাদার এই কাটলেট তৈরির রেসিপি-

কাটলেট তৈরির উপকরণ

১. সেদ্ধ ডিম ৪টি

২. খোসা ছাড়ানো আলু সেদ্ধ ২৫০ গ্রাম

৩. শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ

৪. তেল ১ কাপ

৫. পেঁয়াজ কুচি ১টি

৬. লবণ পরিমাণমতো

৭. ফেটানো ডিম ১টি

৮. গার্নিশিংয়ের জন্য ও

৯. ধনেপাতা কুচি ১ মুঠো।

আরো পড়ুন : তালের ক্ষীর তৈরির সহজ রেসিপি

কাটলেট তৈরির পদ্ধতি

একটি পাত্রে সেদ্ধ আলু চটকানো, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিন। আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে রেখে দিন।

এবার সেদ্ধ ডিম কুচি করে গ্রেট করে নিন। তারপর সেদ্ধ আলুর সঙ্গে গ্রেট করা ডিম মিশিয়ে ইচ্ছেমতো বিভিন্ন সাইজের তৈরি করতে পারেন।

কাটলেটগুলো ফেটানো ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্ব জড়িয়ে নিন। এরপর একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত তেল গরম করুন। তারপর হালকা আঁচে ভেজে নিন কাটলেটগুলো।

সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ধনেপাতা দিয়ে গার্নিশ করে সাজিয়ে পরিবেশন করুন মচমচে ডিম-আলুর কাটলেট।

এস/কেবি


ডিম আলুর-কাটলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250