বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

ইনার হুইল ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীরা বিনামূল্যে পেল শ্রবণযন্ত্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪০ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান হাই-কেয়ার স্কুলে মঙ্গলবার (৪ঠা মার্চ) ইনার হুইল ক্লাব, ধানমন্ডির উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। 

ইনার হুইল ক্লাব, ধানমন্ডির টিম ওই স্কুল পরিদর্শন শেষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফায়েত আহমেদ ইফাদ ও পঞ্চম শ্রেণির ফাতেমা জাহান আলিফাকে বিনামূল্যে দুইটি শ্রবণযন্ত্র দেয়। বুধবার (৫ই মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইনার হুইল ক্লাব টিমে ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮ এর ভাইস চেয়ারম্যান (২) শামীম খন্দকার, ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট ফারহানা আবেদিন টুম্পা, সেক্রেটারি নাজনিন নাহার ও সদস্য কানিজ ফাতেমা।

ডিস্ট্রিক্ট ৩২৮ এর ভাইস চেয়ারম্যান শামীম খন্দকার বলেন, ‘কমিউনিটি সার্ভিসের আওতায় তাদের ক্লাব সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, বেকারত্ব নিরসন এবং পরিবেশ,  শিক্ষা, জনস্বাস্থ্য ও  প্রতিবন্ধীদের সেবায় সামর্থ্য অনুযায়ী জনসেবা অব্যাহত রেখে চলেছে।’

অনুষ্ঠানে ফারহানা আবেদিন টুম্পা বলেন,  ‘ইনার হুইল ক্লাব সবসময়ই সমাজের ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগের শুভকাজের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় আমরা হাই-কেয়ার স্কুলে বিশেষায়িত শিশুদের শ্রবণযন্ত্র বিতরণ করতে এসেছি।’

উক্ত অনুষ্ঠানে হাই-কেয়ার সোসাইটির মহাসচিব তারিকুল ইসলাম খান বলেন, ‘সামাজিক সংগঠনগুলোর  এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’ হাই-কেয়ার স্কুলের অধ্যক্ষ রওশন আরা বলেন, ‘শিক্ষার্থীরা শ্রবণযন্ত্র পেয়ে দারুণ খুশি ও উচ্ছ্বসিত।’

এইচ.এস/

শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250