শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বাফুফের ডাকে এবার ইতালি থেকে ঢাকায় ফাহামিদুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে জায়গা না হলেও এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহামিদুলকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্যাম্পে যোগ দিতে আজ বুধবার (২৮শে মে) ইতালির রোম থেকে সকাল ৯টার দিকে ঢাকায় এসে পৌঁছান তিনি।

বাংলাদেশি ফুটবলার ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।

এ ছাড়া গত ২৫শে মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল। তাকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা।

আগামী ১০ই জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে স্বাগতিকেরা জিতলে শীর্ষে ওঠার পথে অনেকখানি এগিয়ে যাবেন রাকিব-তপুরা। আর এ লক্ষ্যেই আগামী ৩০শে মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তবে আজ-কালের মধ্যে বাফুফে প্রাথমিক দল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ঠা জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ভুটানের সঙ্গে ফাহামিদুলের মাঠে থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু চূড়ান্ত দলে ফাহামিদুলের জায়গা হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরএইচ/


বাফুফে ফুটবলার ফাহামিদুল ইতালি থেকে ঢাকায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250