বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু ১৩ই নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৯ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।

এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে নভেম্বরে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজজয়ী দল নাম লেখাবে বিশ্বকাপ বাছাইয়ে। সিরিজের সূচি ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন।

এতে দেখা যায়, সব ম্যাচ হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ বাছাই। ১৬ দলের মধ্যে সেরা ৭টি দল জায়গা করে নেবে আগস্টে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে।

জে.এস/

বাংলাদেশ-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250