বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

পুলিশের হাতে কামড় দিয়ে পালানো আসামি অবশেষে...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুলিশের হাতে কামড় দিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালোনো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) রাতে ফেনী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. শরিফুল ইসলাম (২৮)। তিনি দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার আসামি।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ২৩শে জানুয়ারি মুক্তিপণ না পেয়ে জিসান হোসেন নামের এক কিশোরকে হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর খিলগাঁও থানায় এ ঘটনা ঘটে। এ মামলায় আসামি শরীফুল ইসলাম ছয় বছর কারাগারে ছিলেন। চলতি বছরের  ১৯শে জুন মামলার শুনানির দিন তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

সেদিন দুপুরে শুনানি শেষে  কারাগারে নেওয়ার পথে পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি।  পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ঢাকার কোতোয়ালি থানা-পুলিশ আসামিকে ফেনীর মডেল থানা থেকে তাদের জিম্মায় নিয়ে গেছে।

র‌্যাব ফেনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250