শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিয়ম ভেঙে পদোন্নতি, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ কর্মকর্তার পদাবনতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

নিয়ম ভেঙে পদোন্নতি পাওয়ায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ কর্মকর্তাকে আট বছর পর পূর্বের পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক এই প্রশাসনিক সিদ্ধান্তে উন্নয়নমূলক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠনের পর থেকে নিয়মবহির্ভূতভাবে এই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছিল। সেই সময়ও এ নিয়ে নানা সমালোচনা হয়েছিল। রাজনৈতিক প্রভাবের কারণে এত দিন তারা পদ বহাল রাখতে পারলেও, গত ১১ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের পদাবনতি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়াকে দুই ধাপ নিচে নামিয়ে নির্বাহী প্রকৌশলী করা হয়েছে। একইভাবে নির্বাহী প্রকৌশলী আজহারুল হক, জীবন কৃষ্ণ সরকার, জসিম উদ্দিন, শফি কামাল, জিল্লুর রহমানকে এক ধাপ নিচে নামিয়ে উপসহকারী প্রকৌশলী করা হয়েছে। এ ছাড়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ এবং প্রধান হিসাবরক্ষক অসীম কুমারসহ মোট ৩৩ কর্মকর্তাকে পূর্বের পদে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে কর্মকর্তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তাদের দপ্তরের নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভাটা পড়েছে বলে জানা গেছে। তবে পদ হারানো কর্মকর্তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পদ ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে দায়িত্ব পালন করা মো. শাফি কামাল বলেন, ‘নিয়ম মেনেই আমরা উপসহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পেয়েছিলাম। কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের পদ খর্ব করা হয়েছে, যা আমাদের মানসিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।’ তবে তিনি দাবি করেন, এর কারণে সিটি করপোরেশনের কোনো কাজে স্থবিরতা আসছে না।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল বলেন, ‘অযোগ্য কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে পদ দখল করে রাখায় সিটি করপোরেশনে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী না হয়ে সরাসরি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় তাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, যার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন প্রকল্পের কাজে।’

গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীব বলেন, ‘বিগত সরকারের সময়ে সব ক্ষেত্রেই দুর্নীতি ছিল। আজকে যাদের পদ থেকে সরানো হয়েছে, তারা দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করেছেন। এখন দ্রুত দক্ষ জনবল নিয়োগ দিয়ে উন্নয়নকাজ দ্রুত করা উচিত।’

এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ বলেন, ‘আগের মেয়র এসব কর্মকর্তাকে “চলতি দায়িত্বে” রেখেছিলেন, যা নিয়মের ব্যত্যয়। যেমন—একজন সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী এবং পরে আবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়েছে, যা নিয়মবহির্ভূত। নিয়ম অনুযায়ী, চলতি দায়িত্ব ছয় মাসের বেশি হতে পারে না এবং তা দিতে হলে মেয়রের সভাপতিত্বে মিটিং করতে হয়। কিন্তু এখানে সেসব নিয়ম মানা হয়নি। এসব অনিয়মের কারণে তাদের পূর্বের পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, যে পদ পাওয়ার কথা, তারা সেই পদেই থাকবেন।’

জে.এস/

ময়মনসিংহ সিটি করপোরেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250