সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

‘গোলাপের নাম’ শিরোনামে মেঘদলের নতুন গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। এর শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।

গতকাল শুক্রবার (১৮ই এপ্রিল) রাতে মেঘদলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘গোলাপের নাম’ গানটি। মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জানান, অ্যালুমিনিয়ামের ডানা মেঘদলের তৃতীয় অ্যালবাম। এ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। 

‘গোলাপের নাম’সহ এরই মধ্যে সাতটি গান প্রকাশিত হয়েছে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশ করা হবে।‌

২০২২ সালে প্রকাশিত এ অ্যালবামের গান ‘এ হাওয়া’ শ্রোতামহলে সাড়া ফেলেছিল। মেঘদলের সদস্য মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাতে ব্যবহার হয়েছিল গানটি।

সর্বশেষ ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল অ্যালবামের টাইটেল গান। ওই বছরের আগস্টে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ শিরোনাম গানটি প্রকাশ করে মেঘদল। এর আগে একই বছরের মার্চে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে তারা উপহার দিয়েছিল ‘বনোবিবি’ শিরোনামের একটি সিঙ্গেল ট্র্যাক।

এইচ.এস/

গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250