শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা, তসলিমা নাসরিনের ক্ষোভ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।

গত শুক্রবার (১০ই অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে অংশ নিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তসলিমা নাসরিন লিখেছেন, ‘তালেবানেরা নারী অধিকারের বিরোধী। কারণ, তারা নারীদের মানুষই মনে করে না।’

তিনি আরও বলেন, ‘আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন এবং এক সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তিনি কোনো নারী সাংবাদিককে সেখানে প্রবেশ করতে দেননি। তালেবানদের প্রচলিত ইসলামে নারীরা কেবল গৃহবন্দী, সন্তান জন্মদানে এবং স্বামী ও সন্তানদের সেবায় নিয়োজিত থাকতেই পারে। এই নারীবিদ্বেষী পুরুষেরা ঘরের বাইরে নারীদের দেখতে চায় না—না স্কুলে, না কর্মস্থলে। তারা নারীদের মানুষ মনে করে না। পুরুষ সাংবাদিকদের যদি বিবেক থাকত, তারা সেই সংবাদ সম্মেলন বর্জন করতেন।’

তসলিমা আরও বলেন, ‘যে রাষ্ট্র নারীবিদ্বেষের ভিত্তিতে টিকে থাকে, তা বর্বর রাষ্ট্র। কোনো সভ্য দেশই এমন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত নয়।’

এ ঘটনার কয়েক ঘণ্টা পর আজ শনিবার (১১ই অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ওই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনটি আফগান দূতাবাসে আয়োজিত হয়। বৈঠকের পর কোনো যৌথ প্রেস ব্রিফিং হয়নি; আফগানিস্তান এককভাবে তাদের দূতাবাসে সংবাদ সম্মেলন করেছে।

ওই সংবাদ সম্মেলনে আমির খান মুত্তাকি আঞ্চলিক সম্পর্ক, ভারত-আফগানিস্তান বাণিজ্য, মানবিক সহায়তা, বাণিজ্য রুট ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে বক্তব্য দেন। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেবল পুরুষ সাংবাদিকেরা।

২০২১ সালের আগস্টে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আফগান নারীরা বিশ্বের সবচেয়ে ভয়াবহ নারী অধিকার সংকটে পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ‘তালেবান ২.০’ সরকারের অধীনে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে—যা নারীদের একেবারে সমাজ থেকে মুছে দেওয়ার শামিল।

নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনায় আফগানিস্তানজুড়ে এবং ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভারতের কংগ্রেস নেতা পি চিদাম্বরম এক্সে লিখেছেন, ‘আমি হতবাক! আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মত—পুরুষ সাংবাদিকদের উচিত ছিল, তারা যখন দেখলেন নারী সহকর্মীরা বাদ পড়েছেন, তখনই বর্জন করে বেরিয়ে আসা।’

উল্লেখ্য, আমির খান মুত্তাকির চলমান ভারত সফর ১৬ই অক্টোবর পর্যন্ত চলবে। তালেবান ক্ষমতা দখলের পর এটি ভারতে আফগানিস্তানের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর।

তসলিমা নাসরিন আমির খান মুত্তাকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250