মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

গোলের পর পূজা দাস, তৃষ্ণা রানী ও কানন রানী বাহাদুরের উদ্যাপন। ছবি: বাফুফে

নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। আগামী সোমবার (২১শে জুলাই) শেষ ম্যাচে নেপালের বিপক্ষে শুধু ড্র করলেই চ্যাম্পিয়ন হবেন আফঈদা-স্বপ্নারা।

বসুন্ধরা অনুশীলন মাঠে আজ শনিবার (১৯শে জুলাই) ম্যাচের দশম মিনিটে তৃষ্ণা রানীর শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। এরপর কয়েকটি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ২৫ মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন কানন রানী বাহাদুর। ঐশী খাতুনের পাসে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে তার মাটি কামড়ানো শট আটকানোর সুযোগই পাননি থারুশিকা।

৩৭ মিনিটে জটলার মধ্য থেকে সুরমা জান্নাতের দুর্বল শট সহজেই তালুবন্দী করেন থারুশিকা। পরের মিনিটে বক্সের বাইরে থেকে সুরমার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পূজা দাস। এর আগে তৃষ্ণার শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগটাই কাজে লাগান পূজা।

বিরতির পর শ্রীলঙ্কাকে আরও চেপে ধরার চেষ্টা করে বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নামেন আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তার, উমেহলা মারমা। কিন্তু আক্রমণে ছিল না সেই জোর। ৭১ মিনিটে স্বপ্নার দূরপাল্লার শট সহজেই তালুবন্দী করেন থারুশিকা। ৭৩ মিনিটে পূজার অসাধারণ এক গোলে ব্যবধান ৩-০ হয়। বক্সের বাইরে থেকে তার দূরপাল্লার শট ঠেকানোর চেষ্টা করেছিলেন থারুশিকা।

কিন্তু জালে যাওয়া থেকে আটকাতে পারেননি। ৮৬ মিনিটে স্বপ্না রানীর পাস থেকে চতুর্থ গোলটি করেন তৃষ্ণা। এর ঠিক পরেই অসুস্থ হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন থারুশিকা। বদলি হিসেবে নামা ইদুশা গামাগে যোগ করা সময়ের সপ্তম মিনিটে আটকাতে পারেননি আফঈদার পেনাল্টি ঠেকাতে। বাংলাদেশ মাঠ ছাড়ে ৫ গোলের জয় নিয়ে।

আপাতত ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় ৩-২ গোলে হেরেছে তারা। যার ফলে নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনাল হয়ে থাকল। বাংলাদেশ যে কোনো ব্যবধানে হারলে শিরোপা যাবে নেপালের ঘরে। কারণ গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে (২০) এগিয়ে আছে নেপাল (২৬)।

নারী ফুটবল দল নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250