মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

জনগণের দেশপ্রেম দেখে মুগ্ধ তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কিছু অঞ্চল। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছেন তারকা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই।

দেশের মানুষের এমন উদার মানসিকতা দেখে হৃদয় ছুঁয়ে গেছে তামিম ইকবালের। এমন দেশকেই দেখতে চান বলে জানিয়েছেন তিনি। নমুনা হিসেবে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন দেশসেরা এই ওপেনার।

আরো পড়ুন : মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে লিডের স্বপ্ন বাংলাদেশের

এ ছাড়া ক্যাপশনে লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেবো। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরবো।

‘এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।

পোস্টের শেষ তিনি আরও লিখেছেন, যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।

এর আগে গতকাল দেশের বন্যা পরিস্থিতি নিয়ে পোস্ট করেছিলেন তামিম। সেখানে তিনি দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এস/কেবি


তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250