বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে লিডের স্বপ্ন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে আজ দুর্দান্ত এক শতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নেয়ার স্বপ্ন দেখছে টাইগাররা। 

৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে গতকাল রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। অপরাজিত দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস আজ চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতে মোহাম্মদ আলির ওভারে বল মুশফিকের পায়ে লাগলে লেগ বিফোর উইকেটের আবেদন করে পাকিস্তান, আম্পায়ারও আঙুল তুলেছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে যান মুশফিক। তবে মুশফিক বাচলেও এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি লিটন।

আজ চতুর্থ দিনের শুরুতেই মুশফিক-লিটন জুটি শতরান পূরণ করে। এরপর দুজন মিলে সাবলীলভাবেই খেলছিলেন। তবে মুশফিক রিভিউ নিয়ে বাঁচার দুই ওভার পরই আউট হন লিটন। চতুর্থ দিনে স্কোরবোর্ডে আরও ১৬ রান যোগ হওয়ার পর আউট হন লিটন। গতকাল লিটনের সঙ্গে নাসিম শাহর লড়াই জমেছিল বেশ। পাকিস্তানি পেসারের এক ওভারে ১৮ রান নিয়ে নিজের ফিফটি পূরণ করেছিলেন টাইগার এই ব্যাটার। তবে এ লড়াই আজ খুব বেশি চালিয়ে যেতে পারেননি তিনি। 

আরো পড়ুন : সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

নাসিম শাহর করা ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ড হয়ে আউট হন লিটন। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৫৬ রান। লিটন আউট হওয়ার পর ক্রিজে মুশফিকের সঙ্গী হন মিরাজ। দিনের শুরুতে মুশফিক যখন রিভিউ নিয়ে আউট হওয়া থেকে বেঁচে যান তখন তার ব্যক্তিগত রান ছিল ৫৯। অভিজ্ঞ এই ব্যাটার সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন এরপর। মিরাজকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে সাবলীলভাবে রান তুলেছেন। 

একই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতকও পূরণ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই সেঞ্চুরি তুলে নেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এটি তার ১১তম শতক। এদিকে অভিজ্ঞ এই ব্যাটারের শতকে লিডের স্বপ্ন দেখছে টাইগাররা। ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে দুই দল। বাংলাদেশ পিছিয়ে আছে ৫৯ রানে। 

এস/ আই.কে.জে/

মুশফিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250