শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠিক মানুষের মতো চেহারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পেশিবহুল মানবচেহারার কালো মুখোশ পরা এক রোবট তৈরি করে সবাইকে চমকে দিয়েছে আমেরিকা ও পোলান্ডের মিলিতভাবে তৈরি স্টার্টআপ সংস্থা ক্লোন রোবোটিক্স। তাদের এই আবিষ্কারের নাম দেয়া হয়েছে প্রোটোক্লোন ভি১।

ঠিক মানুষের মতো চেহারা। পেশির খাঁজ, দেহসৌষ্ঠব দেখে মনে হচ্ছে একজন হ্যান্ডসাম পুরুষ। মুখের দিকে না তাকালে নায়কোচিত মডেলকে দেখে মুগ্ধ হতে হয়। বাক্সর মতো মুখের আদল, যান্ত্রিক হাত-পা, কাঠ-কাঠ অঙ্গ সঞ্চালনা দেখে এতদিন রোবট চিনত মানুষ। কিন্তু এই প্রোটোক্লোন ভি ১ হুবহু একজন ‘মানুষ’!

বিজ্ঞানীদের দাবি, এটি হলো বিশ্বের প্রথম দ্বিপদ পেশিবহুল অ্যান্ড্রয়েড। এই প্রোটোটাইপটি একটি সিন্থেটিক মানব হিসাবে ডিজাইন করা হয়েছে যা মানব শারীরবৃত্তির মূল দিকগুলিকে নির্ভুলভাবে ‘কপি’ অর্থাৎ অনুকরণ করবে। নকশাটিতে একটি মুখবিহীন (কালো মুখোশ পরা) কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে। উন্নত যান্ত্রিক সিস্টেমের মাধ্যমে মানুষের চলাচল অনুকরণ করার জন্য এমনভাবে তৈরি করা হয়েছে।

‘ক্লোন রোবোটিক্স এই বছরের শেষের দিকে তার আলফা অ্যান্ড্রয়েড সিরিজের ২৭৯টি ইউনিট বাজারে আনার পরিকল্পনা করেছে। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ধানুষ রাধাকৃষ্ণ এবং লুকাস কোজলিক মানব শরীরের মতো এই রোবট তৈরি করে তাকে আরও বেশি দৈনন্দিন কাজে ব‌্যবহার করতে চান।

প্রোটোক্লোন ভি ১-এ এবং ৫০০ সেন্সর রয়েছে। এটি এমন সিন্থেটিক সিস্টেমগুলিকে একত্রিত করে যা মানুষের কঙ্কাল, পেশি, রক্তনালি এবং স্নায়বিক ক্রিয়াকলাপও অনুকরণ করতে পারে। এর আগে মানবশরীরের মতো দেখতে কয়েকটি রোবট তৈরি হলেও সেগুলি গবেষণার উদ্দেশ্যে কাজ করেছিল। কিন্তু প্রোটোক্লোন বাণিজ্যিক প্রয়োগ এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলির জন্য তৈরি করা হয়েছে।

কেসি/  আই.কে.জে


রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250