শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

পাল্টাপাল্টি হামলার পরও ট্রাম্প বলছেন ‘যুদ্ধবিরতি কার্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতি কার্যকর’ রয়েছে, যদিও এর আগে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর এসেছে। খবর আল জাজিরার।

এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করার ঠিক পরেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়ে লেখেন- ‘ইসরায়েল ইরানকে আক্রমণ করবে না। সব যুদ্ধবিমান ঘুরে দাঁড়িয়ে ঘরে ফিরবে, এবং আকাশে বন্ধুত্বসূচক ওয়েভ করবে ইরানের দিকে। কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর!’

তিনি লেখেন, ‘এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’ এর আগেই ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তবুও তিনি বারবার চেষ্টা করছেন ‘সংঘাত নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজনা হ্রাস’ করতে।

ট্রাম্পের এ ঘোষণাকে অনেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, যদিও বাস্তব পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ-ও জানিয়েছেন, তিনি যে ‘যুদ্ধবিরতি ঘোষণা’ করেছিলেন, তা ইরান ও ইসরায়েল উভয়ই লঙ্ঘন করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত না, তারা ইচ্ছাকৃতভাবে করেছে কী না। তবে আমি একদমই পছন্দ করিনি যে, আজ (মঙ্গলবার, ২৪শে জুন) সকালে ইসরায়েল আবার হামলায় নেমে গেছে। আমি চেষ্টা করব এটা থামাতে।’

তিনি আরও বলেন, ‘ইরান আর কখনোই তার পারমাণবিক ক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। আমি ইরানের ওপরও খুশি নই।’ এর মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান ও ইসরায়েল ২৪ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে ‘যুদ্ধবিরতিতে’ যাবে।

প্রথমে ইসরায়েল সম্মতি জানালেও পরে অভিযোগ ওঠে, তারা হামলা শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে—যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনেরই শামিল।

যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250