শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

বুমরা কী খেলবেন এশিয়া কাপে, নির্বাচকদের কী বলেছেন তিনি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

যশপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ইদানীং নানা রকম কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। বিশেষ করে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে পাঁচ টেস্টের মাত্র তিনটিতে তাকে খেলানোর পর থেকেই আলোচনা, বুমরাকে আসলে কখন, কীভাবে বিশ্রাম দেওয়া উচিত। এই আলোচনার মধ্যেই চলে এসেছে আসছে এশিয়া কাপে বুমরা খেলবেন কি না, এই প্রসঙ্গও। তবে সর্বশেষ খবর হচ্ছে, বুমরা নাকি নিজেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন—টি–টোয়েন্টি এশিয়া কাপে খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে আর খেলেননি বুমরা। ওই বিশ্বকাপে রোহিত শর্মার দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল তার। ব্রিজটাউনে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রান দিয়ে নিয়েছিল ২ উইকেট।

কিছুদিন আগে শেষ হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে পাঁচ টেস্টের তিনটিতে খেলেছিলেন বুমরা, দুইবার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। সব মিলিয়ে বল করেছিলেন ১১৯.৪ ওভার, পেয়েছেন ১৪ উইকেট। ওভারে সিরিজের শেষ টেস্টে তাকে খেলানো হয়নি। এর পর থেকে প্রশ্ন, বুমরা কি পুরোপুরি ফিট? বিশেষ করে কয়েক মাস আগেই তো তিনি পিঠের চোটে চার মাস মাঠের বাইরে ছিলেন।

আগামী ৯ই থেকে ২৮শে সেপ্টেম্বর দুবাইয়ে হতে যাচ্ছে মহাদেশীয় আসর এশিয়া কাপ, এবার টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানে কি দেখা যাবে বুমরাকে? ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর, ৩১ বছর বয়সী এই পেসার নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বাধীন কমিটিকে জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ ফিট। এশিয়া কাপে খেলতে চান।

আগামীকাল মঙ্গলবার (১৯শে আগস্ট) মুম্বাইয়ে বসবে আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তখনই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। একটি সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘বুমরা নির্বাচকদের জানিয়েছেন, তিনি এশিয়া কাপে খেলার জন্য প্রস্তুত।’

সূত্র জানিয়েছে, এবার এশিয়া কাপ যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে, তাই তাকে খেলানো নিয়ে নির্বাচকদেরও খুব একটা দুশ্চিন্তা নেই। ম্যাচে তাকে সর্বোচ্চ ৪ ওভার বল করতে হবে, আর গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের মাঝে পাওয়া যাবে ৩-৪ দিন বিশ্রাম। ইংল্যান্ডে নিজের সর্বশেষ টেস্ট খেলার পর থেকে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের মাঝে বুমরা প্রায় চল্লিশ দিনের বিরতি পাচ্ছেন—এটাও একটা ভালো দিক।

সূত্র জানিয়েছে, এশিয়া কাপের জন্য ভারতীয় দল একটু আগেভাগেই যাবে সংযুক্ত আরব আমিরাতে। শুরুতে বেঙ্গালুরুতে ক্যাম্প করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সরাসরি দুবাই গিয়েই প্রস্তুতি নেওয়া হবে।

যশপ্রীত বুমরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250