মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রেমিকার মন পেতে ‘ভুয়া পুলিশ অফিসার’, কার্ড বানাতে গিয়ে ধরা *** দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন, কীভাবে আড়ালে রইলেন? *** বিশ্বাসযোগ্যতার সংকটকালে সাংবাদিকতা *** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি

কুয়াশার চাদরে মোড়া কুড়িগ্রাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে শীতের তীব্রতা ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ। 

বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা নিম্নগামী হতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। ফলে কষ্ট বাড়ছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষদের। 

আরো পড়ুন : ২৪ ঘণ্টার মধ্যে কমবে দিন-রাতের তাপমাত্রা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের গোলজার হোসেন বলেন, কয়দিন থেকে খুব শীত ও কুয়াশা। সকালে ঠান্ডার কারণে কাজ করা যায় না। আমরা বয়স্ক মানুষ খুব সমস্যায় পড়ছি। কয়েকদিনের তুলনায় আজ খুব কুয়াশা পড়েছে। 

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুই সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এস/ আই.কে.জে/       


কুড়িগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250