শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যায় আটকে ছিলেন ৩৭ নারী-শিশু, ৯৯৯ ফোনকলে উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের দুই উপজেলায় বন্যার পানিতে আটকে থাকা ৩৭ নারী ও শিশুকে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ই অক্টোবর) জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বানিজান গ্রামের কাশিবান বাজার থেকে ভীত ও উদ্বিগ্ন একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় বন্যার পানিতে অনেক মহিলা ও শিশু ঘরে আটকে আছে। একইদিন একই বিপদের কথা জানিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩ নম্বর ইউনিয়ন থেকে আরেকজন কলার ফোন করে জানান, বড় খালের পাড় এলাকায় বেশ কয়েকজন পানিতে ডুবে যাওয়া ঘরে আটকে গেছেন।

উভয়ে তাদের জরুরি ভিত্তিতে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। কল দুটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল মো. সুরুজ্জামান। তিনি কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনে উভয় ঘটনা দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

উদ্ধার সংশ্লিষ্ট থানা, ফায়ার সার্ভিস স্টেশন ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. রেজাউল করিম, ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার ওলিউল্লাহ এবং ফায়ার ফাইটার মো. হানজালাল।

সংবাদ পেয়ে ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদে স্থানে নিয়ে আসে।

ফুলপুর ফায়ার সার্ভিস উদ্ধার করে ১২ জন নারী, আটজন শিশু ও ১০ জন পুরুষ এবং হালুয়াঘাট ফায়ার সার্ভিস উদ্ধার করে তিনজন মহিলা ও চারজন শিশু। দুই উপজেলা মিলিয়ে মোট ৩৭ জন জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া একাধিক গৃহপালিত প্রাণীও উদ্ধার করা হয়।

ওআ/কেবি



বন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250