মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগারের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে চুল যেন আর মাথায় থাকতেই চায় না। বাড়তে থাকে চুল পড়া। সে সঙ্গে আছে চুলের আগা ফাটা, খুশকি, রুক্ষতা তো আছেই। চুলের যত্নে বাজার চলিত রাসায়নিক প্রসাধনী ব্যবহার না করে অনেকেই ভরসা রাখেন ঘরোয়া টোটকায়। এমনই একটি উপাদান অ্যাপেল সিডার ভিনেগার। 

ওজন কমাতে অনেকেই এই উপাদানটি ব্যবহার করে থাকেন। তবে চুলের জন্যও এটি বেশ উপকারি। চলুন জানা যাক চুলের যত্নে কীভাবে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন- 

চুল মসৃণ করতে

অতিরিক্ত দূষণ, কাজের চাপ আর ঠিকমতো যত্ন না নেওয়ার কারণে চুল ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে। হারাচ্ছে চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য। এই রুক্ষভাব দূর করতে ভরসা রাখতে পারেন অ্যাপেল সিডার ভিনেগারের ওপর। শ্যাম্পুর সঙ্গে দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। সপ্তাহে অন্তত দুই দিন এভাবে শ্যাম্পু করলে চুল হবে কোমল ও মসৃণ। 

আরো পড়ুন : চুল দ্রুত লম্বা হবে এই জাদুকরী তেলে

চুলের আগা ফাটা কমাতে

সঠিকভাবে পরিচর্যা না করার কারণে চুলের আগা ফাটতে শুরু করে। ফলে চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। চুলের আগা ফাটতে শুরু করলে বাধ্য হয়েই ক্ষতিগ্রস্ত অংশটুকু কেটে ফেলা ছাড়া উপায় থাকে না। সপ্তাহে তিনদিন শ্যাম্পু করার পর অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে চুলের আগায় ভালো করে স্প্রে করে নিন। কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। চুলের আগা ফাটা কমবে। 

খুশকি দূর করতে

শীতে অনেকেই খুশকির যন্ত্রণায় অস্থির হয়ে যান। এই সমস্যা দূর করতে একটি পাত্রে সমপরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার আর পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তুলোর সাহায্যে এই মিশ্রণ মাথার তালুতে ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই নিয়ম মেনে চললে খুশকির সমস্যা থেকে রক্ষা পাবেন। 

ঘরোয়া উপায়গুলো কাজে লাগিয়ে উপকার না মিললে একজন ভালো ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

এস/ আই. কে. জে/ 

চুলের যত্ন অ্যাপেল সিডার ভিনেগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250