রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

ঈদের ফিরতি যাত্রা: ১৬ই এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষে ১৬ই এপ্রিল যারা ট্রেনে ঢাকায় ফিরতে চান তারা শনিবার (৬ই এপ্রিল) সংগ্রহ করতে পারছেন অগ্রিম টিকিট। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদেরকে টিকিট কিনতে হচ্ছে অনলাইনে।

রেল সূত্র জানায়, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।

এর আগে গত ২৪শে মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০শে মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩রা এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

এদিকে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এরইমধ্যে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এসকে/ 

অগ্রিম টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250