শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

দুইয়ে দুইয়ে চার মিলিয়ে আইপিএল ছাড়লেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার (২৭শে আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে, নিজের এক্স হ্যান্ডলে, বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ২০০৯ সালে আইপিএল অভিষেকের পর ১৬ মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের অন্যতম সেরা এই স্পিনার। আইপিএলে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

আইপিএলে ২২১টি ম্যাচ খেলা অশ্বিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিশেষ দিন এবং শুরুটাও বিশেষ। সবাই বলেন, সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু, আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ। কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ।’

একই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে অশ্বিন আরও লিখেছেন, ‘দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ এবং বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে, কারণ তারা আমাকে এখন পর্যন্ত যা দিয়েছে, সামনে যে সময়টা পড়ে আছে, সেটা উপভোগ ও সদ্ব্যবহার করতে চাই।’

গত বছরের ডিসেম্বরে এভাবেই হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় বলেন অশ্বিন। অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। দেশটির ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ব্যাট হাতেও অবদান একেবারে কম নয়—তিন সংস্করণ মিলিয়ে ৪৩৯৪ রান এবং টেস্টে ৬টি সেঞ্চুরিও আছে।

জে.এস/

আইপিএল রবিচন্দ্রন অশ্বিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250