রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, কাছাকাছি আদর্শ বা একটু ডিফারেন্স আছে, এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে। কিন্তু এই ১১ দলীয় যে জোটটা ছিল, এটা কোনো জোট ছিল না। এটা ছিল একটা নির্বাচনী জোট, কোনো আদর্শিক জোট না। এখানে আদর্শের কোনো মিল নেই। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘এলডিপি আছে এই জোটের মধ্যে—অলি আহমেদ। তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে নিজেকে দাবি করেন এবং জামায়াতবিরোধী। দেখা যাচ্ছে তারা জোট করেছেন জামায়াত ইসলামের সঙ্গে এবং অন্যান্য ইসলামী দলের সঙ্গে। আদর্শের কোনো মিল নেই।’

মাসুদ বলেন, ইসলামী যে দলগুলো আছে সেগুলোর মধ্যেও যোজন যোজন ডিফারেন্স। জামায়াতে ইসলামীর যে রাজনীতি এটা নিয়ে ইসলামী আন্দোলন অনেক আক্রমণাত্মক কথা বলেছে। জামায়াতে ইসলামী করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে এমন কথাও বলেছেন। যে দল করলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেই দলের সঙ্গে আবার ইসলামী আন্দোলন জোট করেছে। তার মানে পুরো জোটটা হলো নির্বাচনী জোট। নির্বাচনী জোটের মানে হলো যে, কত বেশি আসন পাওয়া যায়।

মাসুদ কামাল আরো বলেন, ‘নির্বাচনের এই সময়ে এসে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন জোটে একত্রিত হয়েছিল সেই প্রধান একটা জোটে ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। সেটা হলো ১১ দলীয় জোট। জামায়াতে ইসলামী এবং ইসলামপন্থী কয়েকটা দল মিলে এই জোটটা গঠন করা হয়েছিল। ভাঙনের শব্দ আদর্শিক কারণে নয়। ভাঙনের শব্দ হলো আসন ভাগাভাগি নিয়ে।’

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250