শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

এশিয়া কাপে আফগানিস্তান দলে নেই বাংলাদেশের ‘আতঙ্ক’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।

তবে মুজিব না থাকায় বাংলাদেশের জন্য যেন কিছুটা স্বস্তিও। চূড়ান্ত দলেও যদি না জায়গা হয়, তাহলে এশিয়া কাপে এই রহস্য স্পিনারকে মোকাবিলা করতে হবে না শান্ত-লিটনদের। টি-টোয়েন্টিতে বিভিন্ন ম্যাচে মুজিবের বোলিংয়ে খাবি খেতে দেখা গিয়েছিল বাংলাদেশের ব্যাটারদের। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তার বোলিং রেকর্ডও বেশ দারুণ। ৯ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট, ইকোনিম ৫.২৫।

প্রাথমিক দলের ক্রিকেটাররা একটি দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। তারপর চূড়ান্ত স্কোয়াডটি ১৫ সদস্যে নামিয়ে আনা হবে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানরা ২৯শে আগস্ট শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে।

ত্রিদেশীয় সিরিজটি চলবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে আফগানদের সঙ্গে খেলবে পাকিস্তান ও আরব আমিরাত। সিরিজে তিন দলই পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এই সিরিজকে এশিয়া কাপে অংশগ্রহণের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো। ৯ই সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর হবে এশিয়া কাপ। আফগানিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250