রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ফায়ার সার্ভিসের বিভিন্ন পদের পরীক্ষা ৪ঠা অক্টোবর

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ঠা অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ই সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো—অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, ওয়‍্যারলেস মেকানিক, মোল্ডার, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেলপার, মুচি, মাস্টার ড্রাইভার (মেরিন), ইঞ্জিন ড্রাইভার (মেরিন) ও স্পিডবোট ড্রাইভার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পদের লিখিত পরীক্ষা ৪ঠা অক্টোবর বেলা ৩টায় রাজধানীর জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ২৫শে সেপ্টেম্বর প্রবেশপত্র ডাউনলোডের জন্য টেলিটক কর্তৃক বিস্তারিত তথ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জে.এস/

ফায়ার সার্ভিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250