রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বস্ত্র অধিদপ্তরের লিখিত পরীক্ষা ১১ই অক্টোবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

বস্ত্র অধিদপ্তরের ১৩তম থেকে ২০তম গ্রেডের ১৮ ধরনের ১৯০টি শূন্য পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১১ই অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরিচালক (যুগ্ম সচিব) প্রশাসন ও অর্থ আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো—টেইলার মাস্টার, আর্টিস্ট ডিজাইনার, প্যাটার্ন ডিজাইনার, টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, ম্যাকানিক্স, আর্টিস্ট অ্যাসিসট্যান্ট, বয়লার অপারেটর, ইলেকট্রিশিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা আগামী ১১ই অক্টোবর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র, পরীক্ষাকেন্দ্র এবং অন্যান্য তথ্যাদি প্রার্থীর মোবাইল নম্বরে টেলিটক থেকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত বিশেষ কোন নির্দেশনা থাকলে তা বস্ত্র থাকলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জে.এস/

সরকারি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250