বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

আবারও ডিএমপিতে বড় রদবদল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (১৭ই আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন- ফারুক আহমেদ, মো. আসফিকুজ্জামান আকতার, মো. শাহরিয়ার আলী, রওনক জাহান, মোহাম্মদ রুহুল কবীর খান, রওনক আলম ও মোহাম্মদ সোহেল রানা।

আরও পড়ুন: চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা

এছাড়া একযোগে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত অন্য এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এসি/  আই.কে.জে

ডিএমপি রদবদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250