শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য নির্বাচিত দপ্তর-সংস্থার মাঝে শিল্পমন্ত্রীর সনদ বিতরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য নির্বাচিত দপ্তর-সংস্থার মাঝে সনদ বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মন্ত্রী রোববার রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত দপ্তর-সংস্থার প্রধানগণের মাঝে এ সনদ বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এসময় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইনোভেশন শোকেসিংয়ে (প্রদর্শনীতে) শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনে ১ম স্থান অধিকার করে বিটাকের উদ্যোগ 'থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ইম্পেলার তৈরির মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের কর্মদক্ষতা বৃদ্ধিকরণ', ২য় স্থান অধিকার করে বিসিআইসি এর উদ্যোগ থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে হাই ভোল্টেজ প্লান এ ব্যবহৃত অকেজো ৮৬ লক আউট রিলে সমূহ পুনঃব্যবহারযোগ্য করে তোলা' এবং যৌথভাবে ৩য় স্থান অধিকার করে বিসিক এর 'অনলাইনের মাধ্যমে ক্লাউডভিত্তিক সিনক্রোনাইজেশন সিস্টেম ব্যবহার করে আরডিপিপি প্রক্রিয়াকরণ' ও বিএসইসি এর ডিওবি টেকনোলজি এলইডি বাল্ব এরপিসি৮বি ডিজাইন ও ইমপ্লিমেন্টশন' উদ্যোগ।

আরো পড়ুন: ভুয়া সাংবাদিকরা যেন মহান এই পেশার ক্ষতি করতে না পারে : কাদের

উল্লেখ্য, বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আলোকে শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহের অংশগ্রহণে গত ১৫ই মে শিল্প মন্ত্রণালয়ের তৃতীয় তলার লবিতে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়। ইনোভেশন শোকেসিংয়ে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনের লক্ষ্যে গঠিত 'মূল্যায়ন কমিটি'র মাধ্যমে মূল্যায়ন করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।

এসি/ আই.কে.জে/

শিল্পমন্ত্রী সনদ বিতরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250