সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

মৃতদেহের অঙ্গ–প্রত্যঙ্গ চুরি করে বিক্রি করতেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে গবেষণার জন্য দান করা মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করে বিক্রির দায়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক মর্গ ব্যবস্থাপককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এসব মৃতদেহ মূলত চিকিৎসা–সংক্রান্ত গবেষণার জন্য দান করা হয়েছিল। খবর আল জাজিরার।

সাবেক ওই মর্গ ব্যবস্থাপকের নাম সেড্রিক লজ। দুই দশকের বেশি সময় মর্গ পরিচালনা করার পর ২০২৩ সালে গ্রেপ্তার হন তিনি। গত মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) পেনসিলভানিয়ার ডিস্ট্রিক্ট কোর্টের এক বিচারক তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।

আদালতে কৌঁসুলিদের দায়ের করা এক নথিতে বলা হয়েছে, তিনি (লজ) অনেক পরিবারের সদস্যদের অনুভূতিতে গভীর আঘাত দিয়েছেন। তারা তাদের প্রিয়জনের মৃতদেহের সঙ্গে কতটা অন্যায় আচরণ করা হয়েছে, তা নিয়ে উৎকণ্ঠায় আছেন।’

গত মে মাসে ৫৮ বছর বয়সী সেড্রিক লজকে চুরি করা মালামাল পরিবহনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। কৌঁসুলিরা বলেছেন, লজ মর্গে থাকা মৃতদেহ থেকে মাথা, মুখমণ্ডল, মস্তিষ্ক, চামড়া ও হাত সংগ্রহ করে নিউ হ্যাম্পশায়ারের গফস্টাউনে নিজ বাড়িতে নিয়ে যেতেন। পরে এগুলো কয়েকজন ব্যক্তির কাছে বিক্রি করতেন।

চুরি করা অঙ্গ-প্রত্যঙ্গ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে লজের স্ত্রী ডেনিসকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেশির ভাগ সময় পেনসিলভানিয়ার দুই ব্যক্তি তাদের কাছ থেকে এসব অঙ্গ-প্রত্যঙ্গ কিনেছেন।

লজকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়ার জন্য কৌঁসুলিরা পেনসিলভানিয়ার উইলিয়ামসপোর্টে ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ম্যাথু ব্র্যানকে অনুরোধ করেছিলেন।

আর লজের আইনজীবী প্যাট্রিক কেইসি বিচারকের কাছে তার মক্কেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। যদিও তিনি মেনে নিয়েছিলেন যে লজের কর্মকাণ্ড মৃত ব্যক্তিদের প্রতি অমানবিক এবং তাদের পরিবারের জন্য খুব কষ্টদায়ক।

হার্ভার্ড মেডিকেল স্কুল কর্তৃপক্ষ এখনো সেড্রিক লজের সাজা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে তারা তার কর্মকাণ্ডকে ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করেছিল। তারা বলেছিল, এ ধরনের কর্মকাণ্ড হার্ভার্ডের মানদণ্ড ও মূল্যবোধ, মৃতদেহ দানকারী এবং তাদের প্রিয়জনদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।

জে.এস/

মৃতদেহের অঙ্গ–প্রত্যঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250