সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন *** মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ *** ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ কি বিপদে *** চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে সংসদীয় প্রতিনিধি দল *** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে ওয়ানডে সিরিজই এখন ভরসা বাংলাদেশের। ফলে জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে স্বাগতিকরা। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার (১৩ই মার্চ) প্রথম ওয়ানডে ম্যাচে কুশল মেন্ডিস ও জেনিত লিয়ানাগের ফিফটিতে ভর করে তিনশর দিকেই এগোচ্ছিল শ্রীলঙ্কা। যদিও শেষ দিকে দারুণ বোলিংয়ে অতিথি দলটিকে ২৫৫ রানে অলআউট করতে সমর্থ হয় বাংলাদেশ। 

প্রথম ম্যাচ জিততে টাইগারদের করতে হবে ২৫৬ রান। শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। দিলশান মদুশঙ্কার করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন লিটন দাস।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কাকে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নোন্দো। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লের পুরো সদ্ব্যবহার করে তারা ৭১ রান তুলে নেন। অবশেষে দশম ওভারে ফার্নান্দোকে আউট করে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন পেস বোলার তানজিম হাসান সাকিব।

টানা তিন ওভারে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান তানজিম। ফার্নান্দোকে আউট করার পর ১২তম ওভারে পাথুম নিশাঙ্কা ও ১৪তম ওভারে সাদিরা সামারাবিক্রমাকে সাজঘরে ফেরান তিনি। যদিও এরপর সতর্ক হয়ে খেলতে শুরু করে লংকানরা। কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা ৭৩ বলে ৪৪ রান যোগ করেন। আসালঙ্কাকে বোল্ড করে এই জুটি ভাঙেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। এরপর তরুণ লিয়ানাগেকে নিয়ে ৬৮ বলে ৬৯ রানের আরেকটি দুর্দান্ত পার্টনারশিপ উপহার দেন কুশল।

আরও পড়ুন: সাফজয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা ওয়ালটনের

ভয়ংকর হয়ে ওঠা কুশলকে ইনিংসের ৩৭তম ওভারে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। মিডঅফে তিনি ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্তকে। এরপর লিয়ানাগে বাংলাদেশ দলের জন্য আতঙ্কের কারণ হয়ে থাকলেও শেষ দিকে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ২৫৫ রানে অলআউট করে দেন তাসকিন ও শরিফুল। উভয়ই নেন তিনটি করে উইকেট। মিরাজ মিতব্যয়ী বোলিং করে বড় ভূমিকা রাখেন। তিনি ১০ ওভারে ৩৩ রান খরচ করে ১ উইকেট নেন।

এর আগে সিলেটে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১-এ জিতেছে শ্রীলঙ্কা। 

এসকে/ 

বাংলাদেশ শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250