সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

যানজটের ক্লান্তি কমাতে উবারের চমক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাইড শেয়ারিং অ্যাপ উবারে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য উবার এনেছে চমক। এই অ্যাপে নতুন গেম যোগ করতে চলেছে সংস্থটি।

জানা গেছে, এই অ্যাপে যুক্ত হবে মিনি গেমস। ফলে উবার অ্যাপটি খুলে খেলতে খেলতেই গন্তব্যে পৌঁছে যাবেন। যাত্রীদের সফর উপভোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে আইফোন ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন। 

আরো পড়ুন : প্রতারণার নতুন ফাঁদে টার্গেট বয়স্করা, নিরাপদ থাকবেন যেভাবে

সম্প্রতি উবারের সর্বশেষ সংস্করণে ইঙ্গিত মিলেছে একাধিক গেম খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে গেম খেলার সময় আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।

যদিও ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ইউটিউবস প্লেএবলস প্রোগ্রামটি চালু করেছে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ত্রুমে সব দেশে ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।

এস/ আই.কে.জে/

উবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250