বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

তীব্র দাবদাহের মধ্যেও রাতে কাঁথা গায়ে ঘুমান দিনাজপুরের মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাদেশে মাঝারি তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদের দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা রোদে যেন আগুনের ফুলকি ঝরছে। তীব্র এই দাবদাহের মাঝেও রাতে কাঁথা গায়ে ঘুমাচ্ছেন দিনাজপুরের মানুষ।

উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলাসহ আশে পাশের এলাকায় রাত নামলেই মৃদু হিমেল হাওয়া বয়ে যায়। বিশেষ করে রাত দুইটার পর কাঁথা নিয়ে ঘুমান অনেকে। এ এলাকার মানুষের আরেকটি অন্যতম অভ্যাস হলো ফ্যান চালিয়ে গায়ে কাঁথা নেওয়া।

রাতে কাঁথা গায়ে নিয়ে শুয়ে থাকার কথা স্বীকার করে স্থানীয় বাসিন্দা সোলজার রহমান বলেন, কথাটি হাস্যকর হলেও সত্য। দিনে প্রচুর দাবদাহ থাকলেও রাতে খুব একটা গরম লাগে না। তাই কাঁথা গায়ে ঘুমাই।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, কথা সত্য। আইও রাতে কাঁথা গায়ে ঘুমাই। রাতে তাপ কমে ঠান্ডা লাগে।

আরো পড়ুন: বোরকা পরে মহিলা মাদ্রাসায় যুবক!

শিক্ষক হাতেম আলী বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষ সবার আগে শীত পাই যেমন গ্রীষ্মও আগে পাই। দিনে তাপমাত্রা থাকলেও রাতে ঠিকই কাঁথা নিয়ে ঘুমাতে হয়।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, জেলায় দিনে তাপপ্রবাহ চললেও রাতে শীত শীত লাগে। আগামী দুই তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

এসি/

দিনাজপুর তীব্র দাবদাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250