মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক বিলিয়নের ক্লাবে তামান্নার সেই গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডে আইটেম সং মানেই এখন তামান্না ভাটিয়া—এমনটাই বলছেন অনেকে। একের পর এক জনপ্রিয় গানে নিজের উপস্থিতি ও নাচের দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন এই দক্ষিণী তারকা।সেই তালিকায় অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’-এর আলোচিত গান ‘আজ কি রাত’। ছবিতে তার নাচ গানটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন দর্শকরা।

সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘আজ কি রাত’। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। 

এই উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তার টিমের সঙ্গে মনিটরে নিজের নাচের শট দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে ‘না!’ বলে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—এই সব ভালোবাসার জন্য ধন্যবাদ।”

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার।কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর করেছেন জনপ্রিয় সংগীতজুটি শচীন-জিগর।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম সফল বাণিজ্যিক সিনেমা হিসেবে জায়গা করে নেয়।

জে.এস/

তামান্না ভাটিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250