বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

শপথ নিয়ে যা বললেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেড় বছরের বেশি সময় পর গঠিত হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) দেশের সব নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের প্রধানসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

সরকারের মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন কাজ, কঠিন সময়। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। একই সঙ্গে দক্ষতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জবাবদিহিও নিশ্চিত করতে চাই।

জহির উদ্দিন স্বপন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘দলের পক্ষ থেকে এই পুরস্কারের জন্য আমি কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। সবার সঙ্গে পরামর্শ করে কাজ করব।’

শেখ রবিউল ইসলাম বলেন, ‘যোগ্য বিবেচনা করেই তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। আস্থার মর্যাদা রাখতে চাই। চ্যালেঞ্জ আছে। আমরা চ্যালেঞ্জ নিতেও জানি।’

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিএনপির জোটসঙ্গী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য মো. জুনায়েদ আব্দুর রহিম (জোনায়েদ সাকি) প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি বড় দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই।’

শপথগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250