মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং বাকি পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ নিয়োগ পেয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ (বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ করেছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.), শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250