শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

ভাইরাল ‘এক নাম্বার তুঝি কম্বর’ গানটি সম্পর্কে জেনে নিই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘এক নাম্বার তুঝি কম্বর’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। টিকটক, ফেসবুক থেকে ইউটিউব সব জায়গায় ছড়িয়ে গেছে এ গান। শুধু ভারত ও বাংলাদেশেই নয়, পাকিস্তানেও গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। গানটির স্রষ্টা মারাঠি তরুণ সংগীতশিল্পী সাঞ্জু রাঠোর।

আর মারাঠি ভাষার এ গান ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও আলোড়ন তুলেছে। গানটি নিয়ে নাচের ভিডিও বানানোর ধুম পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাপিয়ে শ্রোতাদের মুখে মুখেও ফিরছে গানটি।

গানটি ইউটিউবে বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে। গত ২২শে এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন সাঞ্জু রাঠোর।

দুই মাসের ব্যবধানে গানটি ইউটিউবে ১৩ কোটিরও বেশিবার শোনা হয়েছে। ১৪ লাখেরও বেশি লাইক পড়েছে। ৩২ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

এদিকে গানটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ায় সাঞ্জু রাঠোরকে নিয়ে এক শ্রোতা লিখেছেন, ‘লোকটা মারাঠি গানের স্টাইলকে বদলে দিয়েছে।’

মূলত ‘এক নাম্বার তুঝি কম্বর’ গানে প্রেমিকার রূপের বর্ণনা দিয়েছেন গায়ক। গানে বলা হচ্ছে, প্রেমিকার কোমর চমৎকার। তার হাঁটাচলা নৃত্যের ছন্দের মতো।

জনপ্রিয় এ গানটি গাওয়ার পাশাপাশি এর কথা ও সুরও বেঁধেছেন সাঞ্জু রাঠোর। গানটি প্রযোজনা করেছে জি স্পার্ক। গানের ভিডিও চিত্রে মডেল হিসেবে তরুণ অভিনেত্রী ইশা মালভিয়াকে দেখা গেছে। ভিডিও চিত্রটি বানিয়েছেন হিমাংশু ধর।

তবে  সাঞ্জু রাঠোর মারাঠি গানের শীর্ষ সংগীতশিল্পীদের একজন। এর আগে ‘গুলাবি সাদি’ শিরোনামে একটি গানে দুনিয়াজুড়ে ঝড় তুলেছিলেন তিনি। এ গানের ভিডিও ইউটিউবে ৪৩ কোটিরও বেশিবার দেখা হয়েছে।


মারাঠি ভাইরাল গান ‘এক নাম্বার তুঝি কম্বর’ সাঞ্জু রাঠোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250