শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা *** ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ *** নেপালের বন্যার প্রভাব কি বাংলাদেশে পড়বে, গঙ্গা–পদ্মায় পানি বাড়ার শঙ্কা কতটা *** নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার *** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত বছরের শুরু হয়েছিল সংগীতশিল্পী তাহসান খানের নতুন বিয়ের গুঞ্জন দিয়ে। ওই বছরের ৪ঠা জানুয়ারি গুঞ্জনে সিলমোহর দিয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দেন তাহসান। এক বছর পার না হতেই তাহসান-রোজার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাহসানের বিচ্ছেদের খবর। শনিবার (১০ই জানুয়ারি) রাতে গণমাধ্যমে  তাহসান নিজেই জানালেন, গুঞ্জন নয়, খবরটি সত্য।

তাহসান জানান, গত বছরের জুলাই মাস থেকে তারা আলাদা থাকছেন। তাহসান বলেন, ‘এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’

চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। ২০২৫ সালের ৪ঠা জানুয়ারি সকালে ছড়িয়ে পরে তাদের গায়েহলুদের ছবি। প্রথমে চুপ থাকলেও ওই দিন রাতে বিয়ের ছবি শেয়ার করে ফেসবুকে নিজের লেখা এক কবিতার মাধ্যমে ভক্তদের এ খবর জানিয়েছিলেন তাহসান। ক্যাপশনে তিনি লিখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন। ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

বিয়ের পর নানা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করেছেন তাহসান-রোজা। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে মন খারাপের প্রতিক্রিয়া জানাচ্ছেন তাহসানভক্তরা।

এর আগে ২০০৬ সালের ৭ই আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালের ৩০শে জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। ২০১৭ সালের ৪ঠা অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপালের বন্যার প্রভাব কি বাংলাদেশে পড়বে, গঙ্গা–পদ্মায় পানি বাড়ার শঙ্কা কতটা

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

Footer Up 970x250