বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ঠা ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ই ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ই ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিন দলের তিন প্রধানের আগমন ঘিরে বরিশালে এখন সংশ্লিষ্ট নেতা-কর্মীদের ব্যস্ত সময় কাটছে।

দলীয় সূত্রগুলো বলেছে, ৪ঠা ফেব্রুয়ারি বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সবশেষ তিনি ২০০৬ সালে বরিশালে এসেছিলেন। এদিকে জামায়াত আমির ৬ই ফেব্রুয়ারি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ৫ই ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে জনসভা করবেন।

বিএনপির চেয়ারম্যানের বরিশাল আগমন প্রসঙ্গে গত বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, দলীয় চেয়ারম্যান ৪ঠা ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বরিশালে আসবেন। বেলস পার্কে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিলকিস জাহান বলেন, ‘বিমানে নেতা আসবেন। আমরা তাকে বরণে প্রস্তুত রয়েছি।’

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাদের ধারণা তারেক রহমানের জনসমাবেশ বেলস পার্ক ছাপিয়ে যাবে। বরিশাল বিএনপির ঘাঁটি। কাজেই ২০ বছর পর নেতাকে দেখতে লাখ লাখ মানুষের সমাগম হবে।

এদিকে ৬ই ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দীগঞ্জ সফর নিয়েও ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশে ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য জামায়াতের।

জানতে চাইলে জামায়াতের বরিশাল জেলা নায়েবে আমির ড. মাহফুজুর রহমান বলেন, আমির ডা. শফিকুর রহমান সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে ভাষণ দেবেন। তিনি হেলিকপ্টারে সেখানে আসবেন। তার নির্বাচনী জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ৫ই ফেব্রুয়ারির সমাবেশ প্রসঙ্গে দলটির মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, আমিরের বরিশালের জনসভার প্রধান টার্গেট সদর আসন। কারণ এটি তার বাড়ি। এই আসনে জয়লাভ করতে তারা সর্বশক্তি প্রদর্শন করবেন। এ জন্য বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।

জে.এস/

বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250