বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর খবর সঠিক নয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী *** ইরান হাল ছাড়বে কি না—জানি না, খুব বাজে অবস্থা তাদের: ট্রাম্প *** রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ *** নেতানিয়াহুকে হারিয়ে আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠনে বিরোধীদের ঐক্য *** অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্তে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট *** উপকূলের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত *** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্ক-ইতালির রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তুরস্কের রাষ্ট্রদূত আগামী ১-৩রা মার্চ আনতোলিয়া ডিপ্লোম্যাসি ফোরামের আসন্ন তৃতীয় সম্মেলনের ওপর আলোকপাত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হাছানের কার্যকর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। চলতি সনে বাংলাদেশের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়ে আলোচনা করেন তারা।

ইউক্রেন যুদ্ধ, গাজায় যুদ্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার পাশাপাশি তুরস্কে বাংলাদেশিদের বৈধ অভিবাসন বৃদ্ধি, অবৈধ অভিবাসন প্রতিরোধ, দু’দেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয় বৈঠকে স্থান পায়।

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করে বলেন, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বৈধ উপায়ে আরো বাংলাদেশি সেখানে নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন। 

আরও পড়ুন: ‘মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না’

মন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয়েই ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অভ কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।

এসকে/ এএম/ 

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর খবর সঠিক নয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ইরান হাল ছাড়বে কি না—জানি না, খুব বাজে অবস্থা তাদের: ট্রাম্প

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

নির্জন মাঠে শিয়ালে খুবলে খাচ্ছিল যুবকের মরদেহ

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ভারতে ‘এনার্জি ড্রিংক’ পরিচয়ের মামলায় জয় পেল রেড বুল

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250