মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ

পুরান ঢাকায় যার নামে গড়ে উঠে ‘জাভেদ মহল্লা’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই নয়, নৃত্যেও তার ছিল অসাধারণ দখল। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই দেশীয় সিনেমায় তার অভিষেক ঘটে। সিনেমা থেকে অবসরের পর এই চিত্রনায়ক খুব একটা জনসমক্ষে আসতেন না।

তবে ২০২০ সালের সেপ্টেম্বরে জাতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পুরান ঢাকার সিদ্দিক বাজারের একটি এলাকা তার নামেই 'জাভেদ মহল্লা' হিসেবে পরিচিত।

১৯৬৪ সালে উর্দু ছবি 'নয়ি জিন্দেগি'র মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া 'পায়েল' সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা। প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় কাটিয়েছেন সোনালি সময়।

সাক্ষাৎকারে ইলিয়াস জাভেদ বলেছিলেন, 'পুরান ঢাকায় সিদ্দিক বাজারে আমার জীবনের অনেক স্মৃতি আছে। এগুলো তো আর ভুলে যাওয়ার কথা নয়। ওখানকার লোকজন আমাকে ভালোবেসেছে ও সম্মান জানিয়েছে। সেখানে একটি মহল্লার নাম আমার নামে করেছে। শারীরিকভাবে সুস্থ থাকা পর্যন্ত সময় পেলেই ওই এলাকায় যেতাম। সেখানকার মানুষ ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতাম। এখন আর যাওয়া হয় না। সেই মহল্লাটা "জাভেদ মহল্লা" নামে পরিচিত। তবে বর্তমানে আমি নতুন ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে বসবাস করছি।'

অভিনেত্রী শাবানার বাবা ফয়েজ চৌধুরী পরিচালিত 'মালকা বানু' ছবির সুপারহিট গান 'মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য বাজে', 'মনের এ ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে' এবং 'চাকভূম চাকভূম চাঁদনী রাতে'—এই গানগুলোর নৃত্য পরিচালনা করেছিলেন জাভেদ।

জাভেদ অভিনীত আলোচিত ছবির মধ্যে রয়েছে 'মালকা বানু', 'অনেক দিন আগে', 'শাহজাদী', 'নিশান', 'রাজকুমারী চন্দ্রভান', 'কাজল রেখা', 'সাহেব বিবি গোলাম', 'নরম গরম', 'তিন বাহাদুর', 'চন্দন দ্বীপের রাজকন্যা', 'আজো ভুলিনি', 'চোরের রাজা' ও 'জালিম রাজকন্যা'। বিশেষ করে 'নিশান' সিনেমায় তার অভিনীত 'কালু' চরিত্রটি দর্শকের মনে চিরস্থায়ী হয়ে থাকবে।

তার নায়িকাদের তালিকায় ছিলেন শাবানা, ববিতা, কবরী, অলিভিয়া, অঞ্জু ঘোষ, রোজিনা, নূতন ও সুচরিতা।

১৯৪৪ সালে আফগানিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন জাভেদ। পরে সেখান থেকে তার পরিবার পাঞ্জাবে চলে আসে। ১৯৬৩ সালে মাতৃভূমি ছেড়ে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। আজ ২১ জানুয়ারি, বুধবার ২০২৬, ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য অভিনেতা।

ইলিয়াস জাভেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250